Unnayan Sangha
  • Home
  • About
  • Programs
    • Jamalpur Area Program
    • SDHC Project
    • POWER Project
    • SBCC Project
    • SEEDS Project
    • BIeNGS Project
    • NSVC Project
    • SMP Microcredit
    • GESMIN Project
  • News
  • Make Donation
  • Gallery
  • Contact

Back to Blog

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময়

জামালপুর জেলার হিজড়া জনগোষ্ঠীর জীবিকার নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২৬ মে অংশীজনদের সাথে সংবেদনশীলতা তৈরি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হযরত শাহজামাল (রহ.) স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।

শাহজামাল (রহ.) স্কুল এন্ড কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের সহসভাপতি আইনজীবী শামীম আরা, সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ স্বপ্না আক্তার, আইনজীবী নুরুজ্জামান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমিমুল আহসান নয়ন, পাথালিয়া মসজিদের ইমাম মোজাহিদুল ইসলাম, হিজড়া জনগোষ্ঠীর সদস্য বিজলী প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার এবং সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ। সভায় বিভিন্ন শ্রেণি, পেশার ২৫ জন অংশীজন উপস্থিত ছিলেন।

উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসা এবং সমাজে মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আচরণগত পরিবর্তন আনয়নের আরো বেশি কাজ করার সুযোগ আছে বলে মন্তব্য করেন বক্তারা।

উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ জামালপুরে ২৫০ জন হিজড়া ও তাদের পরিবারের জন্য টেকসই আয় বৃদ্ধির জন্য কাজ করছে। ইতিমধ্যে ১৬০ জন হিজড়াকে বিনাসুদে ২৫ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়েছে। ঋণ আদায়ের হার ৯৯%।

হিজড়া সদস্যদের আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক আচরণ সৃষ্টি, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের লক্ষে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, পরামর্শ, অভিভাবক সভা, অংশীজনদের সাথে সভা, সাংবাদিকদের সাথে সভাসহ বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সভায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মুন্নি হিজড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সচেতন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Search Now
Recent Post
  • জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময়
  • জামালপুরে জেসমিনের জেন্ডার বিষয়ক দিনব্যাপী কর্মশালা
  • উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে মা সমাবেশ অনুষ্ঠিত
  • মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার, জামালপুরে সভায় বক্তারা
  • ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
Connect With Us
icons8-facebook-48
Unnayan Sangha
US Legal Entity
Registered with: DSS No, Ma-0200/81, Date-01/04/1981; NGO Affairs Bureau, No.DSS/FDO/R-310, Date-29/07/1989, Renewed-22/07/2009; Micro-Credit Regulatory Authority, No.05225-02132-00092, Date:01.01.2008; Societies Registration Act, XXI of 1860 with Joint Stock Companies and Firms : No.,S-11556 Dated 15 Oct 2012
Quick Menu
  • Programs
  • About
  • Covid-19
  • Mujib Corner
  • Contact
Contact
Unnayan Sangha, Dewrpar Chandra, Jamalpur Town,
Jamalpur. Bangladesh- 2000.

Mobile: +880 1708124176

email: ed.us.jamalpur@gmail.com

Mobile: +880 1730325083

email- murshedadus@gmail.com

Unnayan Sangha
Connect With Us
icons8-facebook-48
Policies of US

© 2026 by Unnayan Sangha. Designed and Developed by rxdreams.com